২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষার পাসের হার ৬৬ শতাংশ। যেখানে ১৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ এর বেশি নম্বর পেয়ে ১২ হাজার ৯৭৮ জন উত্তীর্ণ হয়েছে।
পরীক্ষার্থীরা জিএসটি গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে পিন ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফলাফল দেখতে পারবেন।
গত শুক্রবার দেশের ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষার ন্যূনতম পাস নম্বর ৩০ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।




