মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গোবিন্দগঞ্জে ট্রাফিক আইন লঙ্ঘনে দশটি মামলা, ৩১ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে।এসময় বিভিন্ন অপরাধে ১০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে ৩১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (২৯ মার্চ) উপজেলার বোয়ালিয়া (গাইবান্ধা মোড়) এলাকায় এ চেকপোস্ট বসানো হয়।ট্রাফিক পুলিশকে সহযোগিতা করেন থানা পুলিশের মোবাইল টিম-১ ও টিম-২। সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ড্রাইভিং লাইসেন্স, মোটর সাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে এই জরিমানা করা হয়।
মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি জাতির গৌরব, বীরশ্রেষ্ঠ