যে বয়সে অনেকেই খেলার মাঠে, সে বয়সেই কুরআনের হাফেজ লক্ষ্মীপুরের আব্দুর রহমান

মাত্র ৮ বছরেই পবিত্র কুরআনে হাফেজ হয়েছে লক্ষ্মীপুরের শিশু আব্দুর রহমান। এমন প্রতিভার আলোতে শিশুটি এখন দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। যে বয়সে অধিকাংশ শিশুরা খেলার মাঠে থাকে সে বয়সেই শিশুটি দেখিয়েন নিজের প্রতিভা।
আব্দুর রহমান কমলনগর উপজেলার করুনানগর এলাকার কৃষক আবুল কালামের ছেলে ও হাজিরহাট আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের হিফয বিভাগের ছাত্র।
জানা গেছে, এতে তার সময় লাগে এক বছরেরও কম সময়। এত অল্প বয়সে ৩০ পারা কুরআন মুখস্ত করে হাফেজ হওয়ায় খুশি পরিবার ও শিক্ষকরা।
আব্দুর রহমান জানায়, ‘আমার বাবার স্বপ্ন ছিল আমাকে হাফেজ বানাবেন। তাই আমাকে আল ইহদা ইসলামিক ইন্সটিটিউট মাদরাসার হিফ্জ বিভাগে ভর্তি করা হয়। আমি সবার স্বপ্ন পূরণে মনোযোগী ছিলাম। হাফেজ হতে শিক্ষকরাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমি বড় হয়ে যেন বড় আলেম হতে পারি- সবাই সে দোয়া করবেন।জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে আল ইহদা ইসলামিক ইন্সটিটিউট মাদরাসার হিফ্জ বিভাগে ভর্তি হয় আবদুর রহমান। এর আগে আরেকটি মাদরাসার হিফয বিভাগে ৬ মাসের মতো পড়ে ১৫ পারা কুরআন মুখস্ত করে সে। পরে সেখান থেকে এ মাদরাসায় নিয়ে আসা হয়ে তাকে। এখানেই বাকি ১৫পারা মুখস্ত করে এক বছরের কম সময়ে সে কুরআনে হাফেজ হয়।
তারা বাবা আবুল কালাম বলেন, আমার দুই ছেলে। দুজনকেই হাফেজ বানানোর স্বপ্ন ছিল। কিন্তু বড় ছেলেকে পারিনি, সে জেনারেলে পড়ছে। আর ছোট ছেলে হাফেজ হয়েছে। এতে আমি অত্যন্ত খুশি। আশা করি সে একজন ভালো মানুষ হবে, একজন বড় আলেম হবে।
এ বিষয়ে আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, “আমাদের মাদরাসার ছাত্র আবদুর রহমান মাত্র ৮ বছর বয়সে তার হিফয সম্পূর্ণ করেছে। এটি আমাদের জন্য আনন্দের।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাছাইয়ে ভর্তির সুযোগ মিলেনি, ক্ষোভে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল শিক্ষার্থী

ভারতের অন্যতম প্রযুক্তি শিক্ষার প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি-কানপুরে (আইআইটি-কানপুর)

কুয়াকাটায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ভোগদখলীয় জমি ও দলীয় কার্যালয় ফেরত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী তাঁর ভোগদখলীয় জমি,

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চন্দনাইশে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চন্দনাইশ উপজেলা