মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গোবিন্দগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিয়েছে ৮৭৪ শিক্ষার্থী

সারা দেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলার অন্যতম কেন্দ্র গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৮৭৪ জন শিক্ষার্থী। তবে মোট নিবন্ধিত ১,১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮২ জন অনুপস্থিত ছিল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবারের বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়। এতে করে পরীক্ষার পরিবেশ ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিরাপদ।
গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত হল সুপার মোঃ মোখলেছুর রহমান জানান,
এবারের বৃত্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এসময় কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ছাদেকুল ইসলাম। তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এমন সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে শিক্ষার্থীরা তাদের মেধার যথাযথ মূল্যায়ন করতে পারবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি জাতির গৌরব, বীরশ্রেষ্ঠ