নড়াইলের কালিয়া -খুলনা সড়কে ট্রাকের চাপাই পিষ্ঠ হয়ে একই পরিবারের তিনজন নিহত

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কালিয়া উপজেলার উথলী গ্রামের শিহাব শেখের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তাঁর ২২ মাস বয়সী কন্যাশিশু। তবে দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শিহাব শেখ প্রাণে বেঁচে গেছেন। তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক  ১০ টার দিকে একই মোটর সাইকেলে খুলনা থেকে বাড়ি ফেরার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মোটরসাইকেলে চালকসহ দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও একটি শিশুকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে রওনা হন শেখ শিহাব। রাত আনুমানিক ১০ টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ফেসবুকে তীব্র সমালোচনা মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকাণ্ডে ফেঁসে যাচ্ছে আ:লীগ নেতা নুরুর স্ত্রী আবেদা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায়  পরিকল্পনাকারী হিসেবে