বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্যাস সংকট গাজীপুরের ২০ শতাংশ শিল্প কারখানায় ৪ দিন ছুটি ঘোষণা

গ্যাসের তীব্র সংকটের কারণে গাজীপুরের প্রায় ২০ শতাংশ শিল্পকারখানায় চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) থেকে শুরু হওয়া একদিনের সরকারি ছুটির সঙ্গে এই বর্ধিত ছুটি যুক্ত হওয়ায় শত শত পোশাকশ্রমিক গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। তবে মহাসড়কে পর্যাপ্ত যানবাহন না থাকা এবং চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী সাধারণ মানুষ।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা থেকেই ছুটির সুবাদে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ ভিড় করতে শুরু করেন দূরপাল্লার বাসস্ট্যান্ড ও মহাসড়কগুলোতে। আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে ঘরমুখী মানুষের ভিড় উপচে পড়তে দেখা যায়। গন্তব্যে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন না পেয়ে নারী ও শিশুসহ শত শত যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।

অভিযোগ উঠেছে, যাত্রীদের এই চরম অসহায়ত্বের সুযোগ নিয়ে দূরপাল্লা ও স্থানীয় পরিবহন চালকেরা তিন গুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পোশাকশ্রমিক ও যাত্রীরা।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন  বলেন, চলমান গ্যাস সংকট ও অর্ডার কম থাকায় এক দিনের সরকারি ছুটির সঙ্গে যোগ করে জেলায় ২০ শতাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি পেয়ে শ্রমিকরা তাদের পরিবারের সঙ্গে ছুটি কাটাতে অনেকেই গ্রামের বাড়িতে যাচ্ছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নোবিপ্রবি গ্রন্থাগারে বৈধ আমদানিকৃত বই ফেরত দেওয়ার অভিযোগ আর্থিক ক্ষতির শঙ্কায় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য বৈধভাবে