জয়পুরহাট বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি অত:পর ডিবি’র হাতে গ্রেফতার ৩
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফর্মার উদ্ধারসহ ০৩ জন আসামী গ্রেফতার।
জয়পুরহাট সদর থানাধীন জামালপুর ইউনিয়নের দুদিয়াপাড়া এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি ট্রান্সফর্মার চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে মোঃ মুনসুর (৪৮), মোঃ আহসানুর ইসলাম (৩৫) ও মোঃ শাহারুল ইসলাম (৫০)-কে গ্রেফতার করা হয়। তাদের শয়নকক্ষ তল্লাশি করে চুরি হওয়া ট্রান্সফর্মারের বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।




