সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ : কর্মসংস্থান মন্ত্রী

শিগ‌গিরই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে বলে জা‌নিয়ে‌ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৮ মে) ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি সঙ্গে বৈঠ‌কের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।

মালয়েশিয়ার শ্রমবাজার ক‌বে চালু হ‌বে-এমন প্রশ্নে আরিফুল হক চৌধুরী ব‌লেন, খুব তাড়াতাড়ি হবে। সি‌ন্ডি‌কেট নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে মন্ত্রী ব‌লেন, সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ।

২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় জনশক্তির বাজার বন্ধ বাংলাদেশের। ওই বছর মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছিল, আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের কর্মীদের ৩১ মে-এর মধ্যে দেশটিতে যেতে হবে। এরপর কর্মী ভিসায় আর কেউ সেখানে ঢুকতে পারবেন না।

ওই তারিখের পর থেকে আর কোনো কর্মী যেতে পারেননি দেশটিতে। এরপর বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দফায়-দফায় চেষ্টা করেও এই শ্রমবাজার উন্মুক্ত করা সম্ভব হয়নি।

বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তি বাজার আবার উন্মুক্ত করার উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে আলোচনা করতে এপ্রিলে মালয়েশিয়া সফর ক‌রেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বালিয়াকান্দিতে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

‎রাজবাড়ীর বালিয়াকান্দিত বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী