জামালপুরে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সাথে উৎসে কর কর্তন, পিএসআর যাচাই ও আয়কর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ময়মনসিংহ কর অঞ্চল পরিদর্শী-২ এ অনুষ্ঠানে আয়োজন করে।
অনুষ্ঠানে ময়মনসিংহ কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মোনালিছা শাওরিন সুসমিতার সভাপতিত্বে রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার এস এম গলিব ফারুক, জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুল রহমান সোহান, জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান বাপ্পিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, পিএসআর যাচাইয়ের মূল উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠানকে হয়রানি করা নয়, বরং করদাতাদের সঠিক কর ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা এবং আয়কর আইন যথাযথভাবে পরিপালনে সহযোগিতা করা। প্রতিটি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে তাদের প্রকৃত আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, নিয়মিত রিটার্ন দাখিল এবং প্রযোজ্য ক্ষেত্রে কর পরিশোধ করার আহবান জানান বক্তারা। এ সময় উপস্থিত জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা অতিথিদের কাছ থেকে বিভিন্ন প্রশের উত্তর ও পরামর্শ গ্রহণ করেন।



