জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।
৫ আগষ্ট বুধবার সকালে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্নার সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি নাঈমুল ইসলাম নোমানী, উপজেলা জামায়াতের আমির ডাঃ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ,প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল আলী, সরকারী কলেজের অধ্যক্ষ অর্জুন নাথ, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।
বক্তাগন জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করে বলেন, ২৪ শের গনঅভ্যুথান কোন দল বা গোষ্টির একার কৃতিত্বের নয় এটা সারা দেশের মানুষের । জুলাই চেতনা বাস্তবায়নের জন্য দলমত নির্বিশেষে একযোগে কাজ করার আহবান জানান।
এ সময় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সবশেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওসমান গনী।
