মঙ্গলবার,৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝড়ে উড়ে গেল টিনের ঘর, অসহায় পরিবারের পাশে তাকওয়া ফাউন্ডেশন

প্রবল ঝড়ো হাওয়ায় টিনের চাল উড়ে গিয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সেলিম মৃধার বসতঘর। বহু পুরোনো এই ঘরটির চাল উড়ে যাওয়ায় পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে ওঠা ঝড়ে ঘরের টিনের চাল সম্পূর্ণ উড়ে যায়, ফলে পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে আশ্রয়হীন অবস্থায় পড়ে। এমন দুর্যোগের মুহূর্তে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন তাকওয়া ফাউন্ডেশন মঠবাড়িয়া, পিরোজপুর-এর চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক মুনাওয়ার।
তিনি ক্ষতিগ্রস্ত সেলিম মৃধার হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং দ্রুত ঘরটি মেরামতের উদ্যোগ নেন। এ সময় এলাকার কয়েকজন স্বেচ্ছাসেবীও উপস্থিত ছিলেন এবং তারা সহায়তা কার্যক্রমে অংশ নেন।
সেলিম মৃধা (পিতা: এজেন্দার আলী মৃধা) বলেন, “ঝড়ে আমার ঘরের চাল উড়ে যাওয়ার পর আমি খুবই অসহায় হয়ে পড়েছিলাম। এই সময় তাকওয়া ফাউন্ডেশন আমার পাশে দাঁড়িয়েছে, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
স্থানীয়রা জানান, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন