একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলা নববর্ষ উপলক্ষে ঝিনাইদহ প্রেসক্লাবে পান্তা ইলিশ, র্যালী ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান ও সাধারণ সম্পাদক রাজিব হাসান।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্বাহী সদস্য এম সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, নির্বাহী সদস্য আব্দুল হাই, ক্রীড়া সম্পাদক নিরব আহমেদ, বাংলাদেশ বেতারের আহসানুল কবির, বশির আহমেদ, তারিক হাসান, মিশন আলী, সবুজ বাংলা টিভির পরিচালক ও বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি সুলতান আল এনাম, ৭১ টিভির ক্যামেরা পারসন আলমাস, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম রায়হান সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই একুশে টেলিভিশন দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। একুশে টেলিভিশনের কাছে মানুষ সারা দেশের মতো ঝিনাইদহের ইতহাস ঐতিহ্য, কৃষ্টি, সাংস্কৃতিসহ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ আশা করেন।
সেসময় একুশে টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান-এর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
দিনভর নানা কর্মসুচির মধ্যদিয়ে ঝিনাইদহে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
অন্যদিকে সকল অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম সার্বিক সহযোগিতা করায় একুশে টেলিভিশন পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।




