
শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
ঝিনাইদহের শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। অভিযুক্ত ছোট ভাই রবিউল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।








