তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি ০২ পিস ইয়াবা সহ আটক

ভোলার তজুমদ্দিন উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোঃ সিদ্দিক হোসেন নামে এক চা-দোকানিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ৫ নং শম্ভুপুর ইউনিয়নের উত্তর শিবপুর খাসের হাট বাজারে একটি ছোট চায়ের দোকান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে থেকে জানা গেছে, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তজুমদ্দিন থানার এসআই মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ মোঃ সিদ্দিক হোসেনকে ০২ পিস ইয়াবা সহ আটক করেন।
বিষয়টি নিয়ে আজকে খবর অনলাইন নিউজ প্রতিনিধি  তজুমদ্দিন থানার ওসি মোঃ মিজানুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, মোঃ সিদ্দিক হোসেনকে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
এদিকে উত্তর শিবপুর খাসের হাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, ঘটনার পেছনে আরো ব্যক্তি জড়িত থাকতে পারেন এবং মোঃ সিদ্দিক হোসেনকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে—এমন গুঞ্জনও এলাকায় রয়েছে। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ব্যবসায়ীদের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আটকের প্রকৃত কারণ এবং উদ্ধার হওয়া মাদকের পরিমাণ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে উত্তর শিবপুর খাসের হাট বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক লিখিত বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

​কোটচাঁদপুরে কাগমারী বারোমেসে বাস ওট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক আহত,সাময়িকভাবে যান চলাচল বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী বারোমাসি ব্রিজের ওপর দুটি যানের মুখোমুখি

১৮ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর, পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি, চত্বর পরিদর্শনে মৎস্যমন্ত্রী

আগামী ১৮ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে