দিনাজপুরে চলন্ত ট্রেনে র‌্যাবের অভিযানে ৩৮৫পিস ইয়াবাসহ ২জন মাদক কারবারি আটক

দিনাজপুরে চলন্ত ট্রেনে র‌্যাব ১৩ এর অভিযানে‌ ৩৮৫পিস ইয়াবাসহ ২জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২২ এপ্রিল) রাত দশটায় সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের খ বগির ৪ নং এসি কেবিনে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে আসামিদের দেহ তল্লাশি করে নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে মোড়ানো ৩৮৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ আসলাম আলী (৪৮), পিতা- মৃত সাজদার মোল্লা এবং মোঃ হৃদয় ইসলাম রনি (২৭), পিতা- মোঃ আব্দুল কুদ্দুস, উভয় সাং- কালিকাপুর, থানা- বাগাতিপাড়া, জেলা- নাটোর।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ আতাউর রহমান (৫৯) এবং তার স্ত্রী মোছাঃ রহিমা বেগম (৫৭)। অভিযানের সময় একই এলাকার মোঃ আতাবুর রহমান (৬৫)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাদের শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৩৯৬ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদকদ্রব্য ‘এসকাফ’ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাদের ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন