দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটো’র ডিজিটাল নাম্বার প্লেট বিতরন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট পুনঃ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ই অক্টোবর-২০২৬ রবিবার সকাল সাড়ে নয়টায় দিনাজপুর পৌরসভা কার্যালয় চত্বরে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর -৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।  পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) মীর তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার

Read More »

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে দিনাজপুর মেডিকেল কলেজে সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর মেডিকেল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ডেঙ্গু জ্বরবিষয়ক সেমিনার ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন ডা. সাদেক আলী। সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর

Read More »

উৎসবমুখর পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বর্ণাঢ্য আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ শুরু হয়েছে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন কলেজের জেলা পর্যায়ে প্রথম স্থান ও স্বর্ণপদক পাওয়া ১ হাজার ১৫৪ জন শিক্ষার্থী-অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৭৫৪ জন

Read More »

মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আলহিকমাহ্ স্কুলের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

দিনাজপুরে মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আলহিকমাহ্ স্কুলের এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাজমা গার্ডেন এন্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর

Read More »

দিনাজপুরে ট্রাফিক চেকপোস্টে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ দূজন গ্ৰেফতার

দিনাজপুরে যানবাহন চলাচলের বৈধতা যাচাই বাছাই ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্ট চলাকালীন, রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশিকালে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার ও চার রাউন্ড তাজা গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে ট্রাফিক পুলিশ। ২২সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের সদর হাসপাতাল মোড়ে নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দিনাজপুর পৌরসভার

Read More »

গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ

দিনাজপুরে Reintegration of Returning Migrants Project-এর আওতায় ‘গবাদিপশু পালন ও ব্যবস্থাপনা’ (Livestock Rearing and Management) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে।  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও প্রবাসী কল্যাণ সেন্টারের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এক সভায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র

Read More »

ক্ষুদ্র জনগোষ্ঠী ও বৃহৎ জনগোষ্ঠী বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী এমপি জাহাঙ্গীর আলম

ঘর বসে মুখে বৈষম্য দূরীকরণের কথা বললে হবে না। বাস্তবে মাঠে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে হবে।কে ধনী,কে দরিদ্র,কে হিন্দু,কে মুসলিম,কে আদিবাসী তা দেখার সময় নেই। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।বর্তমান সরকার সৌহার্দ্য সম্প্রতির মেল বন্ধনে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। ২১ সেপ্টেম্বর (সোমবার) পল্লী শ্রী অডিটোরিয়ামে জেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এবং ডেমোক্রেসি ওয়াচের

Read More »

দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী, নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ

একদিকে ভোরের কোমল আলো, অন্যদিকে শঙ্খ ও ঘণ্টার ধ্বনি সব মিলিয়ে কাহারোলের কান্তনগর মন্দিরে তখন এক পবিত্র আবহ। কীর্তনের সুরে মুখর মন্দির প্রাঙ্গণ। পূজা-অর্চনা শেষে ভক্তদের সঙ্গে নিয়ে ঢেপা নদীর কান্তনগর ঘাটের পথে এগিয়ে চলেছেন ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ ‘কান্তজিউ বিগ্রহ’। কারও হাতে ফুল, কারও হাতে প্রদীপ; সবার চোখে-মুখে ভক্তি আর প্রার্থনা। নদীর তীরে পৌঁছানোর

Read More »

দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করায় থমথমে পরিস্থিতি ,দফায় দফায় সংঘর্ষ

দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৯সেপ্টম্বর আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ বাদশাকে গতকাল রাতে আটক করায় দিনাজপুরে বিএনপি ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত। এছাড়াও শহরের প্রধান প্রধান সড়কসহ দুরপাল্লার যানবাহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।এ ঘটনায় দিনাজপুরে এখন

Read More »

দিনাজপুরে ফুয়াদ চাউল মিলে অবৈধভাবে ২১৭ বস্তা সার মজুদ রাখার অপরাধে মজুদকারীর কারাদণ্ড ও অর্থদণ্ড

দিনাজপুরের পুলহাটে ফুয়াদ হাসকিং মিলে অবৈধভাবে ২১৭বস্তা সার মজুদ রাখার অপরাধে মনোহর আলম নামে এক সার মজুদকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এসময়  গুদাম থেকে ২১৭ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ব্যবসায়ী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোহর

Read More »