মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর চেম্বার অফ কমার্সের ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১টায় শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আলহাজ্ব মো. আবু বকর ছীদ্দীক।
সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়াসহ চেম্বারের প্রয়াত সদস্য ও তাঁদের পরিবারের মৃত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সভায় চেম্বারের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সভাপতি আবু বকর ছীদ্দীক।চেম্বারের পরিচালক মো. রাহবার কবীর পিয়ালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, সহসভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী মো. শামীম কবির, সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মোহাম্মদ মোকাররম হোসেনসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মোস্তফা কামাল মিলন, মোঃ রুবেল ইসলাম, মানবেন্দ্র দাস মনোজসহ প্রমূখ। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন চেম্বারের সচিব মামুন-অর-রশিদ।
পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন চেম্বারের সদস্য মো. খালেকুজ্জামান বাবু, রাজিউর রহমান রাজু, মো. সাইফুল্লাহ, মো. আইনুল হক, রেহাতুল ইসলাম খোকা, আল মামুন বিপ্লব ও শফিকুল ইসলাম সাজুসহ অনেকে।
সভায় চেম্বারের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেনসহ বর্তমান পরিচালকবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি জাতির গৌরব, বীরশ্রেষ্ঠ