দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন

অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বিগ্নে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১৪৩৩‌ সনের কার্য নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ মার্চ) আইনজীবী সমিতির ভবনে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে  ভোটগ্রহণ সম্পন্ন হয় ।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৪৬ জন, এর মধ্যে ভোট প্রদান করেছেন ৫০৩ জন ভোটার। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৫ টি পদের অনুকূলে  বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর এডভোকেট মোঃ এনাম আলী ও অ্যাডভোকেট মোঃ খয়রাত আলী সমর্থিত প্যানেল, সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত এডভোকেট রেজাউল কবিল চৌধুরী ও  মাহবুবুর রহমান ভুট্টো সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র থেকে ৮জনসহ মোট ৩৮জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনকালীন সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এডভোকেট মোঃ ইব্রাহিম (১) এবং সহযোগী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এডভোকেট মোঃ তহিদুল হক (১) ও একেএম মঞ্জুর রশিদ রতন।
নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশ সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা শাখার সদস্যরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ খয়রাত আলী বলেন
সকল অন্যায় ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে ইতিপূর্বে সাধারণ সম্পাদক থেকে আইনজীবীদের জন্য যেভাবে কাজ করে গেছি আগামীতেও ইনশাল্লাহ একই ধারাবাহিকতায় আমার কার্যক্রম অব্যাহত থাকবে। এবং আমি আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কু বিজয় অর্জিত হবে।
সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: মাহবুবুর রহমান ভুট্টু বলেন সাধারণ আইনজীবীরা আমাদের এই আইনজীবীরা আমাদের এই প্যানেলকে পূর্ণ সমর্থন দিবেন , এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা নির্বাচনে জয়ী হতে পারলে আমার প্রধান লক্ষ্য থাকবে সাধারণ আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতির অন্তর্জাল থেকে কার্যনির্বাহী কমিটিকে মুক্ত রাখা।
আইনজীবীদের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই আইনজীবী ভোটাররা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ আদালত প্রাঙ্গনে উপস্থিত হন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি জাতির গৌরব, বীরশ্রেষ্ঠ