দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী

সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন,ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধান, দায়িত্ব ও দেশপ্রেমে। সাংবাদিকদের স্বস্তি বা অর্থ আকৃষ্ট করবে না। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ও কর্তৃপক্ষকে বাধ্য করার জন্যই সাংবাদিকতার জন্ম।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তাই তাদের অনটনমুক্ত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা প্রয়োজন। তবে অর্থ-বিত্তের পেছনে ছুটলে সাংবাদিকতার মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে।
তিনি বলেন,আপনারা আমার মতো সাধারণ চোখ দিয়ে দেখবেন না, মাইক্রোস্কোপের চোখ দিয়ে দেখবেন। ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করবেন। তবে শুধু ভিউ বাড়ানোর জন্য এমন সমালোচনা করা যাবে না, যা মানুষকে বিভ্রান্ত করে।সরকার দেশ পরিবর্তনের চেষ্টা করবে, একইভাবে সাংবাদিকরাও তাঁদের কলমের মাধ্যমে দেশ পরিবর্তনে ভূমিকা রাখবেন। সেই পরিবর্তন হতে হবে জনগণের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে। সরকার নিজেদের শুধরে নিতে চায় এবং সেই শোধরানোর প্রক্রিয়ায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা দেখতে চায়।আমরা হাতে হাত রেখে একটি অগ্রযাত্রার দিকে এগিয়ে যেতে চাই—এটাই এই সরকারের নীতি।
দক্ষিণাঞ্চলের উন্নয়নের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, সরকার তা করার উদ্যোগ নেবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, প্রেসক্লাবের সদস্য এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে সংবর্ধনা দেওয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Untitled

Title: FS Casino Review 2026: Bonus, Slots, Payments And Sportsbook