নড়াইল সদর উপজেলায় রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি রবিউল শিকদার রবি (৩৫) কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করেন আদালত।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১ টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত রবিউল শিকদার রবি সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত (২০ জুলাই) সোমবার সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পাচুরিয়াপাড়া মফিজুর শেখ তার মেয়েকে বাড়িতে একা রেখে স্বামী- স্ত্রী বাহিরে যান একটি কাজে। পরে সন্ধ্যা ৬ টার দিকে বাড়িতে এসে শিশু জান্নাতুলকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বাড়ির পাশে রবিউল শিকদার রবির ঘরের মধ্যে তাকে ধর্ষিত ও রক্তাক্ত অবস্থায় দেখেন। পরে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও জানা যায় রবিউল শিকার রবির বউ সন্তানসহ তাকে ছেড়ে চলে গেছে। তাই রবি একাই ওই ঘরে থাকে শিশু জান্নাতুলকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনার নড়াইল জেলাসহ সারাদেশে বিভিন্ন শ্রেণী পেশায় মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করেন। পরে বুধবার (২২ জুলাই) সকালে রবিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান তাকে দুই দিনে রিমান্ড মঞ্জুর করেন। ওই রাতে আসামি রবিউল শিকদার রবিকে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত শেষে গত মঙ্গলবার (৪ আগস্ট) মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি রবিউল শিকদার রবিকে অভিযুক্ত করে নড়াইলের আমলি আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু। এরপর গত (১১ আগস্ট) সাক্ষগ্রহণ শেষে আদালত বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন।
বুধবার (১৯ আগস্ট) রায়ের ধার্য সকাল ৯ টার দিকে আসামি রবিউল শিকদাকে অতিরিক্ত পুলিশ পাহারায় আদালতে আনা হয়। রায়কে ঘিরে আদালত চত্বরে ভীড় করেন স্কুল – কলেজের শিক্ষার্থীরা ও সাধারণ জনগণ। ধর্ষণ ও হত্যাকাণ্ডের একমাস সময়ে মধ্যে আদালতে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার ৮ কর্মদিবসের মধ্যে আদামি রবিউল শিকাদার রবিকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করা হয় । এদিকে স্বজন ও নড়াইলের সচেতন নাগরিকরা এ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।



