নবীনগরের ভোলাচং বৈশাখী মেলার মাঠটি দীর্ঘদিন ধরে বালু ব্যবসায়ীদের দখলে

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী ভোলাচং বৈশাখী মেলার মাঠটি দীর্ঘদিন ধরে বালু ব্যবসায়ীদের দখলে থাকার কারণে মাঠটি এখন মেলা আয়োজনের অনুপযুক্ত হয়ে পড়েছে। আমাদের প্রিয় নবীনগরের প্রাণের উৎসব ‘ভোলাচং বৈশাখী মেলা’। বছরের এই একটা সময়ের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, মেলার ঐতিহ্যবাহী মাঠটি বর্তমানে বালু ব্যবসায়ীদের দখলে। যত্রতত্র বালু স্তূপ করে রাখার কারণে মাঠটি এখন মেলা আয়োজনের অনুপযুক্ত হয়ে পড়েছে।
বালু ব্যবসায়ীদের এই আগ্রাসনের কারণে এবারের বৈশাখী মেলার আনন্দ উদযাপন এখন চরম অনিশ্চয়তার মুখে। মেলা মানেই আমাদের মিলনমেলা, আমাদের শত বছরের সংস্কৃতি। মুষ্টিমেয় কিছু মানুষের ব্যবসায়িক স্বার্থে কেন আমাদের হাজার হাজার মানুষের প্রাণের উৎসব মাটি হবে? আমাদের দাবি
অবিলম্বে মাঠ থেকে বালুর স্তূপ অপসারণ করতে হবে।
মেলার পরিবেশ ফিরিয়ে এনে ঐতিহ্যবাহী এই আয়োজন নিশ্চিত করতে হবে।বালু ব্যবসায়ীদের এই আগ্রাসনের কারণে এবারের বৈশাখী মেলার আনন্দ উদযাপন এখন চরম অনিশ্চয়তার মুখে। মুষ্টিমেয় কিছু মানুষের ব্যবসায়িক স্বার্থে কেন গ্রাম বাংলার হাজার হাজার মানুষের প্রাণের উৎসব মাটি হবে, এমন প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান স্যারের দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিক বালু সরানো সহ মেলায় দোকান বসানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। যা সাধারণ মানুষের মনে খানিকটা স্বস্তি ফিরিয়ে আনে। তবে এ বিষয়ে সাধারণ জনগণ মনে করেন সামান্য কিছু বালু সরিয়ে আর কিছু দোকানপাট বসালেই চলবে না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যবসায়ী এবং স্থানীয় লোকজন বলেন ঐতিহ্যবাহী এই মাঠটিকে পুনরুদ্ধারে বালুসহ সকল ধরনের দখলদারিত্ব রুখে দিয়ে ভোলাচং মেলার মাঠের শত বছরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকরী চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন