নবীনগরে তিতাস নদীতে জেলের জালে ধরা পরলো ১৯ কেজি ওজনের বিগহেড মাছ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে জেলেদের জালে ধরা পরলো ১৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ। (গতকাল ১৮/০৫)সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার চিত্রী গ্রামের লঞ্চ ঘাটের দক্ষিণ পাশে তিতাস নদী থেকে এই মাছটি ধরেন জেলে সুধীর বর্মন সহ অন্য জেলারা।
জানা যায়, উপজেলার গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে সুধীর বর্মনসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় সোমবার মেঘনা নদীতে মাছ ধরতে যান। নৌকার মধ্যে বছুরি জাল দিয়ে তারা তিতাস নদীতে মাছ ধরেন। সকাল ১১ টার দিকে জেলেদের জালে ১৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পরে। পরে মাছটি স্হানিয় ব্যাপারি কাছে ৮৫০ টাকা কেজি ধরে বিক্রি করেন এতে জেলেরা অনেক খুশি।  সৌভাগ্যক্রমে এই মাছটি জালে লেগেছে। এতো বড় মাছ ধরা পড়াতে জেলেরা খুবই উৎফুল্ল প্রকাশ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন