
নবীনগরে মন্দিরের তালা ভেঙে চার লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি মন্দিরের তালা ভেঙে চার লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে পৌর এলাকার মধ্যপাড়া নিবাসী শান্তি ডাক্তারের বাড়ির পারিবারিক মন্দিরে এই দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরের দল মন্দিরের মূল ফটকের








