বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পটিয়ায় ১ লাখ পিস ইয়াবাসহ ৬ বাইকার গ্যাং আটক

চট্টগ্রামের পটিয়ায় ১ লাখ পিস ইয়াবাসহ ৬ জন বাইকার গ্যাং মাদক কারবারি আটক করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বহদ্দারহাট চান্দগাঁও ক্যাম্পে র‌্যাব-৭ এর মিডিয়া সেন্টারে কোম্পানী কমান্ডার

লেঃ কমান্ডার মোঃ তাওহিদুল ইসলাম সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ের সময় এই তথ্য জানান।

এসময় তিনি জানান চট্টগ্রামে একটি বাইকার গ্যাং মাদক কারবারী হিসেবে সক্রিয় হয়ে উঠছে। গতকাল (বুধবার) মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কক্সবাজার হতে চট্টগ্রামে একটি ইয়াবার বড় চালান নিয়ে আসবে। এতথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় অবস্থান নেন। একপর্যায়ে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের সামনে চেক পোস্ট স্থাপন করে প্রথমে বাইকার গ্যাংয়ের একজন সদস্যকে আটক করা হয়। এই সদস্যের মাধ্যমে জানা যায় গ্যাংয়ের বাকি সদস্যরা পিছনে রয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে গ্যাংয়ের অবশিষ্ট ৫ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ টি বাইক জব্দ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তির ভিত্তিতে একটি বাইক থেকে সুকৌশলে লুকানো প্রায় এক লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয় যার আনুমানিক মূূল্য তিন কোটি টাকা।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দীর্ঘদিন যাবত তারা কক্সবাজারের রামু এলাকা থেকে ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসতো।

 

আটককৃতরা হলেন,মো: বশির (৩৮), বেলাল উদ্দীন(৩২),নুরুল মোস্তফা (৩৮),মো: সাইফুল (২৪),মো: হাসান(৩৯)  ও মো: হোসেন (৩৭)। আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল পরবর্তীতে পটিয়া থানায় হস্তান্তর করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নোবিপ্রবি গ্রন্থাগারে বৈধ আমদানিকৃত বই ফেরত দেওয়ার অভিযোগ আর্থিক ক্ষতির শঙ্কায় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য বৈধভাবে