“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার, মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-এ-নবী এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রুমানা রহমান।
এছাড়াও সভায় ২৬ জন বিএডিসি ডিলার, ১৪ জন বিসিআইসি সার ডিলার এবং ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন। সভায় সঠিক সময়ে কৃষকদের মাঝে গুণগত মানসম্পন্ন সার ও বীজ সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



