দেশের প্রধানমন্ত্রী জন্য একটি আধুনিক ও উচ্চ নিরাপত্তাসম্পন্ন নতুন বাসভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বাসভবনটি হবে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা কমপ্লেক্স।
সরকারি সূত্রে জানা গেছে, নতুন এই বাসভবনের নকশায় বিশেষভাবে রাখা হচ্ছে ভূগর্ভস্থ বাংকার এবং নিরাপত্তা টানেল ব্যবস্থা। জরুরি পরিস্থিতি, নিরাপত্তা হুমকি বা সংকটকালীন অবস্থায় দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য এসব ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রস্তাবিত নকশা অনুযায়ী, ভবনটি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থায় সজ্জিত থাকবে। এর মধ্যে থাকবে উন্নত নজরদারি ব্যবস্থা, নিয়ন্ত্রিত প্রবেশপথ, এবং সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার সুবিধাও এতে অন্তর্ভুক্ত থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সময়ে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট কোনো স্থায়ী সরকারি বাসভবন না থাকায় একটি আধুনিক নিরাপদ আবাসনের প্রয়োজন দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। সেই প্রেক্ষাপটে এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া ভবনটির অবস্থান এমনভাবে নির্ধারণের পরিকল্পনা রয়েছে, যাতে সচিবালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের সঙ্গে দ্রুত যোগাযোগ ও যাতায়াত সম্ভব হয়।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের বহু দেশেই রাষ্ট্রপ্রধানদের জন্য বাংকার ও টানেলসহ উচ্চ নিরাপত্তাসম্পন্ন বাসভবন ব্যবহৃত হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও এমন ব্যবস্থা যুক্ত করা একটি সময়োপযোগী পদক্ষেপ।
প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে দেশের অন্যতম আধুনিক ও নিরাপদ সরকারি স্থাপনা, যা জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।




