বরগুনার আমতলী এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ককে ফোর লেনে উন্নীত করার দাবিতে ৮ ঘণ্টাব্যাপী গণ-অনশন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
(১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনশন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, মহাসড়কটি ফোর লেনে উন্নীত না হওয়ায় প্রতিনিয়ত যানজট ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এতে সাধারণ মানুষ ও যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
তারা দ্রুত সময়ের মধ্যে সড়কটি ফোর লেনে উন্নীত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
আয়োজকরা বলেন, নিরাপদ ও আধুনিক সড়ক ব্যবস্থার জন্য এ আন্দোলন চলমান থাকবে।




