পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের হামলায় ৪ কিশোর আহত হয়েছে। এর মধ্যে ২ জনের মাথা ফেটে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে ২০২৬ তারিখে নওমালা নগরের হাটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সদর ইউনিয়নের বাসিন্দা মোঃ হাসান (১৬), পিতা কামাল হোসেন সিকদার (৩৫); মোঃ (১৬), তানবির পিতা মনজু হাওলাদার (৪০); এবং মোঃ তুহিন (১৭), পিতা শাহআল বিশ্বাস (৪০)।
সূত্রের দাবি, কয়েকদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিডিসির এক ছেলের সঙ্গে হাসান ও তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন হাসান ও তার বন্ধুরা নওমালা যাওয়ার পথে বিডিসি মার্কেটের সামনে পৌঁছালে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় এলোপাতাড়ি মারধরে দুইজনের মাথা ফেটে যায় এবং বাকি দুজনকে মারধর করা হয় বলে জানা গেছে।
ঘটনার পর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায় নেই।
স্থানীয় বাসিন্দারা এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।




