বান্দরবানে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

আলীকদম সেনানিবাস পরিদর্শন করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১৮ এপ্রিল) এই সফরে তিনি নবনির্মিত আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, দেশের সমতল ভূমির পাশাপাশি দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকায় পেশাদারিত্বের সাথে আভিযানিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর বিশেষ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে সেনাসদস্যরা প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কার্যকরভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা, মানসিক দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতা অর্জনের জন্য কার্যকর ও বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণে সক্ষম হবেন।
আলীকদম সেনানিবাস পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), ইঞ্জিনিয়ার-ইন-চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং (সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন) ও এরিয়া কমান্ডার (চট্টগ্রাম এরিয়া), সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা  উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন