বান্দরবানে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

আলীকদম সেনানিবাস পরিদর্শন করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১৮ এপ্রিল) এই সফরে তিনি নবনির্মিত আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, দেশের সমতল ভূমির পাশাপাশি দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকায় পেশাদারিত্বের সাথে আভিযানিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর বিশেষ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে

Read More »

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তি আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার (১৯ এপ্রিল) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ মংজয়পাড়া বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জামিরতলি পাড়া এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মংথায়াইনছা

Read More »

আলীকদমে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা: নিহত ১, আহত ২

বান্দরবানের আলীকদমে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (১৮ এপ্রিল) বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটে আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কের ৪নং কুরুকপাতা ইউনিয়নের কচুরছড়া ব্রিজের (১নং ভিউ পয়েন্ট) পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিবরণ ও নিহতের পরিচয়: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা

Read More »

রুমায় সাংগ্রাই উৎসবে জলকেলিতে মাতোয়ারা পাড়াবাসী

বান্দরবানের রুমা উপজেলায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘মাহা সাংগ্রাই পোয়ে’ উপলক্ষে বর্ণাঢ্য জলকেলি (মৈত্রী পানিবর্ষণ), সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার পলিকা পাড়ায় আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বান্দরবান একটি অসাম্প্রদায়িক জেলা, যেখানে সব জাতিসত্তার মানুষ সম্প্রীতির

Read More »

লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ সন্ধ্যায় ম’রদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েমের (২১) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সাদাপাহাড় একাকার মাতামুহুরি নদীর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মো.সাইফুল্লাহের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, সায়েম

Read More »

বান্দরবানে সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

এবং প্রশাসনিক কার্যক্রমের সমন্বয় জোরদারে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার

Read More »

অবশেষে পার্বত্য চট্টগ্রাম এলাকায়ও হামের হানা শুরু হয়েছে বলে জানা গেছে

গত ১১ এপ্রিল ২০২৬ বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত রিংলত ম্রো পাড়া গ্রামে হামে আক্রান্ত হয়ে ২ ম্রো শিশু মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আরো অনেক শিশু আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। হামে মারা যাওয়া শিশুদের নাম: ১। জংরুং ম্রো (৩ মাস), পিতা- লেংক্লাং ম্রো, মাতা- কামবুং ম্রো

Read More »

বান্দরবানে আগমন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ নাসির উদ্দিন হেলালকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বান্দরবানে আগমন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

Read More »

বান্দরবানে মার্মা সম্প্রদায়ের সাংগ্রাই র‍্যালীতে অংশগ্রহণ করেছে ১১টি জাতিগোষ্ঠী: প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি

নতুন বছরকে বরণের মধ্যে দিয়ে বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই। উৎসবকে ঘিরে পার্বত্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী সম্প্রদায়ের মধ্যে বইছে আনন্দের বন্যা। ক্ষুদ্র নৃ-গোষ্টির মারমা সম্প্রদায়ের অন্যতম উৎসব সাংগ্রাই উপলক্ষে আজ সোমবার সকালে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান

Read More »

বান্দরবান – নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বিজিবি’র পৃথক অভিযানে আইইডি ও অ্যান্টি-পার্সোনেল মাইন ও দাহ্য রাসায়নিক পদার্থ জব্দ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার টারগুপাড়া সীমান্তে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামু সেক্টরের অধীনস্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায়,ইমপ্রোভাইজ্ড এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) ও অ্যান্টি-পার্সোনেল মাইন শনাক্ত করেছে এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দায়িত্বপূর্ণ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক পদার্থ জব্দ করতে সক্ষম হয়েছে। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়ন, অধিনায়ক

Read More »