পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক সরকারি ছুটিতে বান্দরবানে আগাম হোটেল ও রিসোর্টে বুকিংয়ের পড়েছে। ঈদ উপলক্ষ্যে হোটেল-মোটেল-রিসোর্ট শতভাগ আগাম বুকিং নিয়ে রেখেছেন ভ্রমণ পর্যটকরা ।
হোটেল হিলভিউ’র ম্যানেজার পারভেজ বলেন, আমাদের হোটেলে আগামী ২২-২৩ মার্চ ৭৫ শতাংশ এবং ২৪ -২৫ মার্চের ৯৫ শতাংশ কক্ষ আগাম বুকিং নিয়ে রেখেছে বান্দরবানে ভ্রমণ পর্যটকরা ।
আজ (১৬ মার্চ ) হোটেল মালিক সমিতির ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেল,, বছরজুড়ে কম-বেশি প্রকৃতিপ্রেমী পর্যটকরা ভিড় জমান পাহাড়কন্যা বান্দরবানে। বিশেষ ছুটির দিন, শীত মৌসুম ও ঈদের ছুটিতে তা বাড়ে কয়েকগুণ মানুষ । গত কয়েক বছর দরে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে পর্যটক সমাগম কমে গিয়েছিল। তবে বর্তমানে সব পর্যটনকেন্দ্র ভ্রমণে কোনো প্রকার বিধিনিষেধ না থাকার কারণে জেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে পর্যটকের সমাগম বৃদ্ধি পেয়েছে। ফলে ভ্রমণে এসে আবাসন নিশ্চিত করতে আগামী ২২ ও ২৩ মার্চ বান্দরবান সদরের প্রায় সব হোটেলের ৮০ থেকে ৯৫ শতাংশ কক্ষ আগাম বুকিং করেছেন ভ্রমণ প্রত্যাশীরা। ২৩ ও ২৪ মার্চের জন্যও ৫০—৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। এছাড়া অবশিষ্ট এই কয়দিনে ঈদ পরবর্তী ২১ থেকে ২৫ মার্চ শতভাগ কক্ষ বুকড হবে বলে প্রত্যাশা করছেন তারা।




