বান্দরবানে রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই উন্নয়ন ৩২ কোটি টাকার প্রকল্প

বান্দরবান রেইছা-গোয়ালিয়াখোলা সড়কের রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ। এতে করে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। শুধু তাই নয়, কর্তৃপক্ষের যোগসাজসে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তড়িগড়ি করে কাজ সম্পন্ন করার অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হলেও বিদ্যুতের খুঁটিগুলো সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। শুধু তাই নয় এই সডক নির্মাণ কাজে অনিয়ম, দুর্নীতি আখড়া বেড়াজালে বেধেছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।সরেজমিনে দেখা গেছে,,।
 বান্দরবানে রাস্তার উন্নয়ন কাজ চলছে জোরেশোরে। কিন্তু সেই উন্নয়নই যেন হয়ে উঠেছে নতুন বিপদের কারণ। সড়কের ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে বিদ্যুতের খুঁটি, আর সেই খুঁটি না সরিয়েই চলছে রাস্তার কার্পেটিং কাজ। এলজিইডি অর্থায়নে প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে বান্দরবান সদর ইউনিয়নের রেইছা থেকে গোয়ালিয়া খোলা পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ। কিন্তু সেই উন্নয়নই যেন হয়ে উঠেছে নতুন বিপদের কারণ।বান্দরবান সদর ইউনিয়নের চেয়ারম্যান অংসাহ্লা মার্মা বলেন, আমরা অনেকবার বলেছি বিদ্যুতের খুটি সরিয়ে কাজ করার জন্য। কিন্তু আমাদের কথা কেউ শুনেনি। এছাড়াও শুরু থেকে সড়ক নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদাররা। সামনের বর্ষায় নতুন নির্মিত সড়কটি ভেঙ্গেও যেতে পারে বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন