মঙ্গলবার,৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরোধীদল না এলেও আলোচনা হবে, সংবিধান সংশোধনী নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন কমিটিতে নাম না পাঠালেও বিরোধীদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গেই সংবিধান সংশোধনী নিয়ে সরকার ও কমিটি আলোচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের ৪৮টি প্রস্তাবের মধ্যে অধিকাংশ প্রস্তাবের ব্যাপারে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে এবং সরকার সেগুলো গ্রহণ করবে। এর বাইরে যে বিষয়গুলোতে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলোও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেন, এই সংবিধান সংশোধনী জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে এবং দেশের রাষ্ট্রকাঠামোকে একটি টেকসই গণতান্ত্রিক রূপ দান করবে।

বিরোধী জোটের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, বিরোধীদল বা বিরোধী জোট এই বিশেষ কমিটিতে তাদের সদস্যের নাম না দিলেও সরকার সংলাপে বিশ্বাসী। বিরোধী দলসহ দেশের সব রাজনৈতিক দলের সঙ্গেই সংবিধানের বিভিন্ন দিক নিয়ে বিষদ আলোচনা চালানো হবে।

জুলাই সনদের বাস্তবায়নই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, কেবল রাজনৈতিক দলই নয়; জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনের চূড়ান্ত রূপ দেওয়ার আগে আইনজীবী, গণমাধ্যমকর্মী, বিচারপতিসহ সমাজের সব স্তরের অংশীজনদের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হবে। সর্বস্তরের মতামতের ভিত্তিতেই সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জবিতে ‘পরিকল্পিত অস্থিতিশীলতা’ সৃষ্টি করছে ছাত্রশিবির অভিযোগ ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠানকে ভণ্ডুল