ভাইরাল ফুলকন্যা’ ফাইজা আক্তার মাইশার দায়িত্ব নিলেন ফাহিম আল চৌধুরী

বুধবার (০৮ এপ্রিল ২০২৬) বিকেল ৪টায় এক সংক্ষিপ্ত আয়োজনে তিনি ফাইজা আক্তার মাইশার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। ফাইজা আক্তার মাইশা তার জীবনসংগ্রাম ও অসহায়ত্বের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন এবং মানবিক সহায়তার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করেন।

 

এ সময় Fahim Al Chowdhury জানান, ফাইজা আক্তার মাইশার শিক্ষা, চিকিৎসা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে তিনি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবেন। তিনি বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ফাইজার ভবিষ্যৎ গড়তে যা প্রয়োজন, তা আমরা করার চেষ্টা করবো।”

 

উপস্থিত স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এর মাধ্যমে ফাইজা আক্তার মাইশার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

 

মানবিকতার এ দৃষ্টান্ত সিলেটজুড়ে প্রশংসিত হচ্ছে এবং সামাজিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।

 

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন