
তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ: দিরাইয়ে পৃথক ঘটনায় নিহত ২, আহত অন্তত ৪০
সুনামগঞ্জের দিরাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৃথক দুই গ্রামে সংঘটিত এসব ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের ছাদিরপুর ও রফিনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন—ছাদিরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আহাদুল (২৫) এবং রফিনগর গ্রামের তাহের মিয়ার



