ভাইরাল সংলাপ ‘রাগ করলা, কথা ঠিক না বেঠিক?’—কবিরাজ পরিচয়ের আড়ালে আসল কাহিনী

রাগ করলা, কথা ঠিক না বেঠিক?’—একটি সংলাপ, যা বদলে দিল একজন অভিনেতার পরিচয়!

ফেসবুক, ও ব্যবহার করেন কিন্তু এই সংলাপ শোনেননি—এমন মানুষ খুঁজে পাওয়া এখন প্রায় অসম্ভব।
“রাগ করলা, কথা ঠিক না বেঠিক?”—এই ডায়ালগটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে।
নেটিজেনদের অনেকের মনে প্রশ্ন, এই ভাইরাল হওয়া ব্যক্তি কি সত্যিই কোনো কবিরাজ?
জানা গেছে, তিনি আসলে কোনো কবিরাজ নন। তার নাম এবং তিনি একজন পেশাদার অভিনেতা।
প্রায় ২০-২৫ বছর আগে জীবিকার সন্ধানে পরিবারসহ থেকে -এ চলে আসেন তিনি। বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল ইমান আলীর। সময়ের সঙ্গে সেই আগ্রহই ধীরে ধীরে তার পেশায় রূপ নেয়। বর্তমানে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয়কেই জীবিকার প্রধান মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং বিনোদনমূলক ভিডিওতে নিয়মিত কাজ করছেন তিনি।
সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কনটেন্টে কবিরাজের চরিত্রে অভিনয় করেন ইমান আলী। সেখানে তার কথার ভঙ্গি, চোখের ইশারা এবং বিশেষ স্টাইলে বলা—“রাগ করলা, কথা ঠিক না বেঠিক?”—এই সংলাপটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
অল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখ লাখ ভিউ ও শেয়ার পায়। এরপর সাধারণ দর্শক থেকে শুরু করে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তারকারাও এই সংলাপ ব্যবহার করে নানা ভিডিও তৈরি করতে শুরু করেন।
ইমান আলী জানান, তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হওয়া। ভাইরাল হওয়ার মাধ্যমে সেই ইচ্ছা অনেকটাই পূরণ হয়েছে।
তিনি বলেন,
“আমি কোনো প্রকৃত কবিরাজ নই। এটি সম্পূর্ণ একটি অভিনয় চরিত্র ছিল। অনেকেই আমাকে ভুলভাবে কবিরাজ ভেবে নিয়েছেন। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।”
তিনি আরও বলেন,
“আমি যতদিন বেঁচে থাকব, মানুষের জন্য বিনোদনমূলক কাজ করে যাব।”
তার এই আকস্মিক জনপ্রিয়তা নিয়ে স্থানীয় এলাকাতেও দেখা দিয়েছে ব্যাপক আলোচনা ও উচ্ছ্বাস। প্রতিবেশীরা জানান, ইমান আলী দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এই একটি সংলাপই তাকে দেশজুড়ে পরিচিত করে তুলেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন