ভোলায় জেলের জালে ২ কেজির ইলিশ, বিক্রি ৯ হাজার টাকায়

ভোলার মনপুরায় মেঘনা নদীতে শরীফ মাঝির জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি মনপুরার রামনেওয়াজ মাছঘাটে অনি চৌধুরীর গদিতে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মেঘনা নদীতে মাছ ধরার সময় শরীফ মাঝির নৌকার জালে বড় আকারের ইলিশটি ধরা পড়ে। মাছটি ঘাটে নিয়ে আসার পর স্থানীয়দের মধ্যে এটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়। পরে রামনেওয়াজ মাছঘাটের অনি চৌধুরীর গদিতে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করা হয়।
শরীফ মাঝি বলেন, মেঘনা নদীতে মাছ ধরার সময় জালে বড় ইলিশটি ধরা পড়ে। এত বড় ইলিশ পাওয়ায় আমরা খুবই খুশি। পরে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করেছি।
আড়ৎদার অনি চৌধুরী বলেন, সচরাচর এমন বড় ইলিশ পাওয়া যায় না। আগে বড় ইলিশ পাওয়া গেলেও মেঘনায় এখন এ ধরনের ইলিশ ধরা পড়াটা জেলেদের জন্য ভাগ্যের ব্যাপার।
স্থানীয় জেলেরা বলেন, মেঘনা নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়লে জেলেদের মধ্যে উৎসাহ বাড়ে। একই সঙ্গে ভালো দাম পাওয়ায় মাছ ধরার প্রতি তাদের আগ্রহও বাড়ে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন