
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু : আহত-৩
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় দৌলতখান উপজেলার মধ্য জয়নগর এলাকার বক্সে আলী বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজন জাহিদ জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ফয়সাল মোটরসাইকেল যোগে মধ্য জয়নগর এলাকার বক্সে আলী ব্রিজ অতিক্রম করে বোরহানউদ্দিনের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক







