মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা চলমান, এ কারণে অনেক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হচ্ছে না

শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা চলমান, এ কারণে অনেক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১৪ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে শিক্ষাখাত নিয়ে ইউনিসিফের এক কর্মশালায় তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগের সদিচ্ছা না থাকায় শিক্ষাখাতে নানা জটিলতা তৈরি হচ্ছে।

তিনি জানান, ইউনিসেফের তরফ থেকে জানানো হয় বাংলাদেশে এখনো ঝরে পড়া শিক্ষার্থীর হার অন্যদেশের তুলনায় বেশি। এ কারণে শিশুদের বিদ্যালয়মুখী করতে স্কুল ফিডিং কার্যক্রম আরও বাড়ানো হবে।

এছাড়া ইউনিফর্ম, জুতো ,স্কুলব্যাগ দিয়ে, ওয়ান টিচার ওয়ান ট্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আনন্দমুখর করা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন