বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরায় সদর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার, মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-এ-নবী এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রুমানা রহমান।

​এছাড়াও সভায় ২৬ জন বিএডিসি ডিলার, ১৪ জন বিসিআইসি সার ডিলার এবং ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন। সভায় সঠিক সময়ে কৃষকদের মাঝে গুণগত মানসম্পন্ন সার ও বীজ সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নোবিপ্রবি গ্রন্থাগারে বৈধ আমদানিকৃত বই ফেরত দেওয়ার অভিযোগ আর্থিক ক্ষতির শঙ্কায় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য বৈধভাবে