অপপ্রচারের প্রতিবাদে মাগুরায় বিএনপি নেতা ও ইউপি সদস্য জাহার মোল্লার সংবাদ সম্মেলন

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া গ্রামের বিএনপি নেতা ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জাহার মোল্লা তার বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় কুল্লিয়া হাই স্কুল মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ​সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে জাহার মোল্লা বলেন, “আমি কুচিয়ামোড়া ইউনিয়ন বিএনপির

Read More »

মাগুরায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাদ্যযন্ত্রের তালে তালে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে মাগুরা প্রেস ক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​মাগুরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং মো.

Read More »

আড়পাড়ার দুটি কলেজে শিক্ষার্থী ও কিশোর সচেতনতা সৃষ্টি কর্মসূচি অনুষ্ঠিত

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাগুরার আড়পাড়া ডিগ্রি কলেজ এবং আড়পাড়া মহিলা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে পৃথক দুটি সচেতনতা সৃষ্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ​‘বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও ধূমপান প্রতিরোধ, আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ এবং মোবাইলফোনের অধিক ব্যবহার রোধ’ শীর্ষক এই কর্মসূচি আয়োজন করা হয়। ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন (শিক্ষাপল্লী আমুড়িয়া বাজার, মাগুরা সদর)-এর বাস্তবায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন

Read More »

মাগুরা ও শালিখায় রাইস মিল মালিক কল্যাণ সমিতির শীতবস্ত্র, সহায়তা ও শিক্ষা উপবৃত্তি বিতরণ

​শীতের এই কনকনে ঠান্ডায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এক ব্যতিক্রমী ও মহতী উদ্যোগ গ্রহণ করেছে মাগুরা সদর ও শালিখা উপজেলা রাইস মিল মালিক কল্যাণ সমিতি। সংগঠনের উদ্যোগে এলাকার শীতার্ত, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ, চাল, শীতের কম্বল এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। ​১৮ নভেম্বর বুধবার দুপুর

Read More »

মাগুরায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ: প্রধান অতিথি জেলা প্রশাসক

মাগুরায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষ ও মসুর ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ​কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদরের আয়োজনে ১৫ নভেম্বর (রবিবার) বিকেল ৩টায় সদর উপজেলার মঘী ইউনিয়নের ভাবনহাটী ঢালে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। ​কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, মাগুরার উপপরিচালক

Read More »

মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার

মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদী থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ​আজ ৩ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার দীঘা ইউনিয়নের শিরগ্রাম গোরস্থানের বিপরীত পাশে মধুমতি নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেন। ​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত নারীর গলায় তুলসীর

Read More »

নৌকা বাইচসহ দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে: সংস্কৃতি মন্ত্রী

নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব ও লোকজ সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ​গত ১ নভেম্বর শনিবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতী নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ​মন্ত্রী বলেন,

Read More »

মাগুরায় জাতীয় যুব দিবস উদযাপিত: আত্মকর্মী যুবদের পণ্যের প্রদর্শনী ও ঋণের চেক বিতরণ

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের সংবর্ধনা, যুব ঋণের চেক বিতরণ এবং আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের একটি আকর্ষণীয় প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। ​রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন

Read More »

মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

​মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬ খ্রি.) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ​মাগুরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক মো. মোজাম্মেল হক। ​বিশেষ

Read More »

মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন

মাগুরার শালিখা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মাসুদ গাজী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ​মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ​নিহত মাসুদ গাজী ও অভিযুক্ত বড় ভাই সিদ্দিক গাজী (৫০) উভয়েই ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে। ​স্থানীয় সূত্রে জানা যায়,

Read More »