মাগুরার বেরোইল পলিতা ইউনিয়নের তিনবারের সফল ইউপি সদস্য কাজী হোসেন

মাগুরা সদর উপজেলার বেরোইল পলিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ইউপি সদস্য কাজী হোসেন। সততা আর নিষ্ঠার সঙ্গে টানা তিনবার নির্বাচিত হয়ে তিনি ৫ নম্বর ওয়ার্ডের বেরোইল, পলিতা ও চাঁদপুর গ্রামের অসহায় মানুষের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছেন।
​সরেজমিনে দেখা যায়, কাজী হোসেন কেবল একজন জনপ্রতিনিধিই নন, বরং এলাকার মানুষের বিপদে-আপদে পরম বন্ধু। সরকারি বিভিন্ন সেবা যেমন—বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দিতে তিনি কোনো প্রকার আর্থিক লেনদেন করেন না, যা বর্তমান সময়ে এক বিরল দৃষ্টান্ত। প্রতিদিন সকাল থেকেই তার বাড়িতে বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের ভিড় জমে। তিনি অত্যন্ত ধৈর্য্যের সঙ্গে প্রত্যেকের কথা শোনেন এবং ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে নিয়মিতভাবে তাদের কাজ সম্পন্ন করে দেন।
​নিজের ওয়ার্ডের গণ্ডি পেরিয়ে পুরো ইউনিয়নের যেকোনো প্রান্তের অসহায় মানুষ সাহায্যের জন্য এলে তিনি নি:স্বার্থভাবে এগিয়ে যান। ব্যক্তিগত বা সংসারের চেয়ে জনকল্যাণকেই তিনি সবসময় অগ্রাধিকার দিয়ে থাকেন। দিনের অধিকাংশ সময় ইউনিয়ন পরিষদ কিংবা জনসমাগমস্থলে মানুষের সেবায় ব্যয় করেন তিনি।
​এলাকাবাসীর মতে, কাজী হোসেন একজন অত্যন্ত সৎ ও যোগ্য জনপ্রতিনিধি। তার মতো পরোপকারী মানুষকে আবারো নির্বাচিত করার ইচ্ছা পোষণ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। জনকল্যাণে তার এই নিরন্তর প্রচেষ্টা মাগুরার স্থানীয় রাজনীতিতে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করেছে উপজেলার গণমাধ্যম কর্মীরা

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১টা দিকে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের