মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়তে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রোববার (২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ।
সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. ফখরুজ্জামান মাস্টার, আব্দুর রাজ্জাক ও ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ। এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন মো. মেজবাহ উদ্দিন, আবুল কালাম, লিয়াকত আলী লাভলু, আব্দুস ছালাম, আব্দুস সবুর কাজল, আসলাম বেপারী ও মোস্তফা মাহমুদ ফানু।
বক্তারা চরাঞ্চলের ভূমিহীনদের বেদখলে থাকা জমি উদ্ধার করে প্রকৃত উপকারভোগীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে বাজার মনিটরিং জোরদার, অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বখাটেপনা ও মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
নবাগত ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, চরভদ্রাসনকে মাদকমুক্ত, যানজটমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, একই দিনে মতবিনিময় সভার আগে নবাগত ইউএনও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভায় অংশ নেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কার্য নির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান

বরগুনা জেলার বামনা উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আসমাতুন্নেছা পাইলট

চিলাহাটিতে আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত, মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নীলফামারীর চিলাহাটিতে আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে