রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের নিশিচরপুর গ্রামে রায়হান মন্ডল (২৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রায়হান মন্ডল ওই গ্রামের জিয়া মন্ডলের ছেলে।
জানা গেছে, রাতের খাবার শেষে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরে রাতের কোনো এক সময় সবার অজান্তে ঘর থেকে বের হয়ে পাশের একটি ফাঁকা ঘরে গিয়ে বাঁশের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ভোরে তার বাবা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখেন, রায়হান মন্ডল গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।
এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে নামিয়ে আনলে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ আব্দুর বাকি হোসেন সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন।




