রায়গঞ্জে আবারও গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আবারও এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের মধ্যে বৃহস্পতিবার সকালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খৈচালা বিলের পাশে জমিতে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক প্রথমে মরদেহটি দেখতে পান। কাছে গিয়ে তারা দেখতে পান, অজ্ঞাত এক ব্যক্তির গলা কাটা অবস্থায় মরদেহটি পড়ে আছে। খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। পরে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা কী কারণে ওই ব্যক্তিকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বগুড়ার কাহালু উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোছাঃ মালিহা খানম-এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন