লক্ষ টাকা খোয়ালেন মা, ছেলের নেই খোঁজ প্রবাসের নামে ভয়াবহ প্রতারণা

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের খাট্টাগ্রাম ও কুব্দী গ্রামে প্রবাসে পাঠানোর নামে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। বিদেশে কাজের স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এখন অনেক পরিবারকে নিঃস্ব করে দিয়েছে তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে রয়েছেন মনিব মন্ডল (পিতা: খালেক মন্ডল) ও তারেক শেখ (পিতা: আক্তার শেখ)।
গত ২৭ মার্চ ২০২৬ তারিখে পরিবারের সাথে তাদের শেষবারের মতো কথা হয়। এরপর দালাল চক্র তাদের মোবাইল ফোন কেড়ে নেয় এবং সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
একমাত্র ছেলেকে বিদেশে পাঠানোর আশায় অনেক পরিবার জমি বিক্রি করে টাকা জোগাড় করেছিল। কিন্তু এখন সেই স্বপ্ন ভেঙে গিয়ে তাদের কণ্ঠে শুধুই আহাজারি। মায়েদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
পাশের গ্রামের কহেল উদ্দিন শেখের ছেলে ইউসুফ শেখ জানান, তিনিও একই প্রতারণার শিকার হয়েছেন। তাকে ভুয়া বিমান টিকিট দিয়ে কম্বোডিয়া পাঠানোর কথা বলে মালয়েশিয়ার বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে ৭ দিন জেল খেটে দেশে ফেরত আসতে হয়। পরে আবার বিদেশ যাওয়ার চেষ্টা করলেও তার স্বপ্ন ভেঙে যায়।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে যাদের নাম উঠে এসেছে তারা হলেন—সালাম মোল্লার স্ত্রী, তার ছেলে রসূল মোল্লা এবং মামা ফিরোজ মোল্লা। অভিযোগ রয়েছে, তারা একটি সংঘবদ্ধ আদম ব্যবসায়ী চক্রের সাথে জড়িত।
সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয় এক নেতা মমিন শেখ ও ফিরোজ অভিযুক্তদের পক্ষ নিয়ে সাংবাদিকদের ঘটনাস্থল ত্যাগের জন্য চাপ প্রয়োগ করেছেন বলেও জানা গেছে।
এ ঘটনায় অভিযুক্তরা পৃথকভাবে থানায় ও আদালতে মামলা দায়ের করেছেন।
ইউপি সদস্য খলিলুর রহমান জানান, ভুক্তভোগী পরিবারগুলোর কাছে তিন লক্ষ টাকা দাবি করা হয়েছিল। পরিবারগুলো টাকা দিতে রাজি হলেও তাদের একটাই শর্ত ছিল—নিখোঁজ ছেলেদের ফিরিয়ে দিতে হবে। অভিযুক্তরা প্রথমে এতে সম্মতি দিলেও পরে সময়ক্ষেপণ করতে থাকে। এখন পর্যন্ত নিখোঁজ ছেলেদের অবস্থান সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধুপাখোলা ব্রিজের ধীরগতির কাজে চরম ভোগান্তি সামান্য বৃষ্টিতেই কাদার সাগরে পরিণত হচ্ছে সিমনা-বি.বাড়িয়া সড়ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ সিমনা-বি.বাড়িয়া সড়কের ধুপাখোলা এলাকায় নির্মাণাধীন একটি

সিলেটের কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আগাম সতর্ক করে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন

কোম্পানীগঞ্জের ধলাই দক্ষিণ বালু মহাল ইজারাকে কেন্দ্র করে ২ নং