শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপা-লাঙ্গলবাঁধ (আর-৭১৬) আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
 বুধবার (০১ এপ্রিল) বেলা ১১টার দিকে সড়ক ও জনপথ বিভাগ আয়োজনে সড়কের বসন্তপুর অংশে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ।
সেসময় আরো উপস্থিত ছিলেন, শৈলকুপা শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, সওজ ঝিনাইদহের উপবিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান উল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, সওজ ঝিনাইদহের উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, সার্ভেয়ার মো. সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনকালে সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুল গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কপথকে সবুজে ঘেরা রাখতে ধারাবাহিকভাবে এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। শেখপাড়া-লাঙ্গলবাধ সড়কের ২৬কিলোমিটার এলাকায় প্রায় ২হাজার ৫০০চারা রোপন করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, জেলার প্রতিটি সড়কে পর্যায়ক্রমে সৌন্দর্যবর্ধক ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ঝিনাইদহ জেলাকে একটি নান্দনিক ও পর্যটন সম্ভাবনাময় জেলায় রূপ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় সড়ক ও জনপদ বিভাগকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এখন থেকে তারা যে প্রকল্পগুলো গ্রহণ করবে, সেখানে পরিবেশকে অগ্রাধিকার দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অন্তর্ভুক্ত করা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন