সরকারি চাকরি ছেড়ে জনসেবায়, জনপ্রিয়তা বারছে বাবুল হোসেনের

সরকারি চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায়, চেয়ারম্যান পদপ্রার্থী সরদার বাবুল হোসেনের দিন দিন বাড়ছে সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন।শুক্রবার (২২ মে) পাবনা জেলার সুজানগর উপজেলা তাঁতিবন্দ ইউনিয়নের বারুইপাড়া গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিপুল সংখ্যক মানুষের  উপস্থিতি এর প্রমান। এতে নির্বাচনী আমেজের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।ময়ছের আলী প্রামানিক এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য সরদার বাবুল হোসেন বলেন, জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই আমি সরকারি চাকরি ছেড়ে আপনাদের মাঝে এসেছি। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আরশেদ আলম, মুক্তার মোল্লা, বাবুল খান, সামাদ প্রামানিক, জাকির প্রামানিক, আব্দুর রাজ্জাক, আলামিন , মোতালেব সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি বর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারুক হোসেন এবং সার্বিক আয়োজনে ছিলেন জাকির আহমেদ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন