সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স,পুলিশ হবে জনগণের বন্ধু,২৭তম বিসিএস ব্যাচ পুলিশের সমাপনী কুচকাওয়াজ

 স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। এটি হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক একটি বাহিনী, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা মোকাবিলায় কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের প্রকৃত বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে কোনো ব্যক্তি পুলিশি সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষ হয়। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশ নেওয়া ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশ করেন।
পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি সেরা প্রবেশনার এবং ফিল্ড অ্যাক্টিভিটিজে সেরা- এই দুই বিভাগে পুরস্কার অর্জন করেন।
এছাড়া একাডেমিকে সেরা নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং সেরা শ্যুটার হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু,পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কার্য নির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান

বরগুনা জেলার বামনা উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আসমাতুন্নেছা পাইলট

চিলাহাটিতে আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত, মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নীলফামারীর চিলাহাটিতে আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে