মঙ্গলবার,৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

স্থানীয় এমপির নির্দেশনায় গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের ময়লার ভাগাড় পরিষ্কার

দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট ও ঢাকা বাইপাস মহাসড়কের উপরে জমে থাকা ময়লার ভাগাড় অবশেষে পরিষ্কার করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের নির্দেশনায় গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মিয়ার উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
স্থানীয়দের অভিযোগ ছিল, মহাসড়ক দখল করে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধে পথচারী ও আশপাশের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।
গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান বলেন, “স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে যাতে কেউ এখানে ময়লা ফেলতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরো বলেন  ময়লা পরিষ্কার করার পর এখানে মায়লা না ফেলার জন্য নির্দেশনা লিখে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে। নির্দেশনা অমান্যকারীদের জন্য  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে মহাসড়কের উপরে ময়লার ভাগাড় অপসারণ করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। তারা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত নজরদারি এবং স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুষ্টিয়ার মিরপুরে ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক-ব্যবহারিক পরীক্ষা শুরু

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় তথ্য সংগ্রহকারী ও